শুক্রবার ১২ই জুন, ২০২৬

চট্টগ্রামের কোতোয়ালী থানার ধর্ষণ মামলার আসামি কাপ্তাইয়ে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার মালকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৮ জুন) সন্ধ্যায় রাঙামাটি জেলার কাপ্তাই থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার মাল ভোলার চরফ্যাশন থানার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওহাব মালের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৩ মে নগরীর কোতোয়ালী থানায় দেলোয়ার মালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি দেলোয়ার মাল আত্মগোপনে ছিলেন। দেলোয়ার রাঙামাটির কাপ্তাই থানা এলাকায় অবস্থান করছেন; এমন তথ্যের ভিত্তিতে কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Translate