বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার, সংলাপ ও আলোচনায় ফিরে আসার, সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যস্থতার প্রচেষ্টায় সাড়া দেওয়ার এবং যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য জোরালো আহ্বান জানাচ্ছে।

এদিকে আরেক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টির ওপরও জোর দিয়েছে যে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।

সূত্র: আল জাজিরা

Translate