গাজীপুরে শ্রমিক অসন্তোষ রুখতে বিজিবি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃদ্ধি

গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ও অসন্তোষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যসংখ্যা ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে বিজিবি সদস্যদের পরিচালনা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

Translate