বাংলা ভাষাকে তথ্যপ্রযুক্তিতে আরও সমৃদ্ধ ও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি ‘বাংলা একাডেমি ফন্ট’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফন্টটির নমুনা মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে হস্তান্তর করা হয়। ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর উদ্যোগে ফন্টটি তৈরি করা হয়েছে।
আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার সম্প্রসারণ ও মানসম্মত করতে নতুন এই ফন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।