সোমবার ২০শে জুলাই, ২০২৬

উখিয়ায় ২৫ কেজি ওজনের বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিশাল আকৃতির একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি।

বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রবিবার (২২ জুন) রাতে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অজগরটি সোমবার দুপুরে দোছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

Translate