প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে নির্দেশ দিয়েছেন, আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করা চলবে না এবং সিদ্ধান্তগুলো আইন অনুযায়ী অটল হতে হবে।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ইউএনও প্রশিক্ষণে সিইসি বলেন, নির্বাচনের সময় সমন্বয় গুরুত্বপূর্ণ—আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংকট বা ক্রাইসিস দেখা দিলে তা শুরুতেই মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ চলাকালীন অর্জিত জ্ঞান গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ম্যানুয়াল আপডেট ও অনলাইন মাধ্যমে যে কোনো গ্যাপ পূরণ করা হবে। তিনি নিশ্চিত করেন, নির্বাচন কমিশনও কারো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কর্মকর্তাদের অন্যায় আদেশ দেওয়া হবে না।