বুধবার ২২শে জুলাই, ২০২৬

অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় আফগানিস্তান

ভালো শুরুর পর হুট করেই ধস। শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসেই আফসোস বাড়ছে আফগানিস্তান শিবিরে। দলীয় ৮০ রানের আগেই তারা হারিয়ে বসেছে টপ অর্ডারের ৬ উইকেট। তাতে শঙ্কা জেগেছে স্কোরবোর্ডে শতরান ছাড়িয়ে কতদূর যাবে আফগানদের ইনিংস।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভালো শুরু করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল। ৮ বলে গুরবাজ ফেরার আগে করেন ১৪ রান। আতালের ব্যাটে আসে ১৮ রান। এরপর উপরের দিকে নামা করিম জানাতকে (১) দ্রুতই ফেরান থুসারা।

পরের সময়ে দুর্দান্ত ফিল্ডিংয়ের নজির দেখান পেরেরা-চামিরারা। বাউন্ডারি লাইনে দুজনে নেন দুটি দুর্দান্ত ক্যাচ। তাতেই ২৪ রান করে ফেরেন ইব্রাহিম জাদরান। রসুল ফেরেন ৯ রানে। আফগানদের ভরসা এখন দুই অভিজ্ঞ মোহাম্মদ নবী ও রশিদ খানের ওপর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৪.৪ ওভারে ১০১ রান। নবীর ব্যাটে এসেছে ৬ রান, অধিনায়ক রশিদ খেলছেন ২০ রানে।

আজকের ম্যাচের সমীকরণ বেশ জটিল। জিতলে সরাসরি সুপার ফোর নিশ্চিত করবে আফগানিস্তান। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।

শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে।

Translate