ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে উয়েফা ও ‘ফ্রান্স ফুটবল’ আয়োজিত ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পাওয়া ব্যালন ডি’অরের ওপর ভিত্তি করে মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান পান তিনি; যেখানে ২০১২ সালের পারফরম্যান্সে মেসি হন দ্বিতীয়। তবে ১ ইউরোর বিনিময়ে একই ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ থাকায় এ নির্বাচন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এতে মোটা অঙ্কের অর্থ আয়ের সুযোগ তৈরি হওয়ায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে প্রশ্ন উঠেছে।