বেনিনের বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। তার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
মার্তিনেজ বলেন, মেসিকে যতটা সম্ভব উপভোগ করাতে চান তারা। তাকে ভালোবাসা ও আনন্দে ভাসিয়ে দিতে চান সতীর্থরা। মেসির সবচেয়ে বড় স্বপ্ন পূরণে পাশে থাকতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান বলেও উল্লেখ করেন তিনি।
মেসির বিদায়ী ম্যাচের আগে তার সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার কথাও জানান মার্তিনেজ। তিনি বলেন, অনুশীলনকেন্দ্রে বারবিকিউ করে মেসির সঙ্গে সময় কাটাবেন এবং তাকে হাসিখুশি দেখতে চান।
এদিকে নিজের শহর মার দেল প্লাতায় একদিন খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন মার্তিনেজ। তবে কোন দল বা ম্যাচে সেখানে খেলতে চান, তা স্পষ্ট করেননি।