এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার জাপানের নিশিনে শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় লিটন দাসের দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। ইয়াসির আলী করেন ২১ রান। মাত্র ৫০ রানেই ৬ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
এর আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে ৩২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন থারিন্দু রত্নায়েকে। বাংলাদেশের সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী দুটি করে উইকেট নেন।
ফলে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে বড় হার নিয়ে পদকবঞ্চিত হলো বাংলাদেশ।