প্রথমবার ঢালিউড অ্যাওয়ার্ডে হাজির হচ্ছেন মৌসুমী

দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬-এ উপস্থিত থাকবেন তিনি। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

মৌসুমী জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করতে চান তিনি। তবে তাকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা বা সারপ্রাইজ রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানান।

এর আগে আমেরিকা প্রেস ক্লাবের দেড় যুগ পূর্তি অনুষ্ঠানেও অংশ নেন মৌসুমী। সেখানে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাদের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

Translate