পরবর্তী ফিফা-আসিয়ান কাপে বাংলাদেশকে আমন্ত্রণের অনুরোধ

ফিফা-আসিয়ান কাপের ফাইনাল দেখতে জাকার্তায় গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বৈঠকে পরবর্তী আসরে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন তিনি।

এ সময় ছেলে ও মেয়েদের ফুটবল, বয়সভিত্তিক দল, নেশন্স লিগ ও ফিফা সিরিজসহ ফুটবল উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এশিয়ার আরও দেশকে নিয়ে ফিফা-স্পন্সরড প্রতিযোগিতা বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে।

ফিফা-আসিয়ান কাপে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণের আগ্রহের কথা জানিয়ে তাবিথ আউয়াল বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফার সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

Translate