আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।
৮৫ বছর বয়সী পিল্লে বর্ণবৈষম্যের সময় দক্ষিণ আফ্রিকায় অধিকারকর্মীদের পক্ষে আইনি লড়াই করেন। পরে রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।