অভিনয় থেকে অনেকটা দূরে থাকা ঢালিউড অভিনেতা ওমর সানী বর্তমানে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও ভালো লাগার বিষয়গুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সম্প্রতি সাটুরিয়া, মানিকগঞ্জে হাঁটতে বের হয়ে গ্রামের হাটের একটি সাধারণ দৃশ্যে মুগ্ধ হয়েছেন এই অভিনেতা। হাটে কয়েকজন মানুষকে ডিম সাজিয়ে বিক্রি করতে দেখে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।
ছবির সঙ্গে ওমর সানী লেখেন, ‘এত চোর-ছ্যাঁচড়ার ভিড়ে এদের প্রতি মায়াটা অন্যরকম মনে হয়।’ তিনি জানান, তার রেস্টুরেন্টের আশপাশেও এমন গ্রামীণ পরিবেশ দেখা যায় এবং এই পরিবেশে সারাদিন কাটিয়ে দিতে পারেন তিনি।