আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

লিওনেল মেসিকে ছাড়া আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচে শনিবার বুরকিনা ফাসোর মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও প্রতিপক্ষ দল সময়মতো বুয়েনস এইরেসে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দক্ষিণ আমেরিকাগামী ভাড়া করা বিমান শেষ মুহূর্তে বাতিল হওয়ায় কয়েক দিন মরক্কোয় আটকে ছিল বুরকিনা ফাসোর দল। বিকল্প যাতায়াতের ব্যবস্থায় একাধিকবার ফ্লাইট পরিবর্তনের প্রয়োজন হওয়ায় কয়েকজন খেলোয়াড় সফরে যেতে অস্বীকৃতি জানান।

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, শনিবার ভোরে বুরকিনা ফাসো আর্জেন্টিনার উদ্দেশে রওনা দিয়েছে এবং ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পৌঁছানোর কথা। শেষ পর্যন্ত তারা সময়মতো পৌঁছাতে না পারলে বেনিনের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ মঙ্গলবার বেনিনের বিপক্ষে। ওই ম্যাচটি লিওনেল মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচ হিসেবে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত হওয়ার কথা।

Translate