রবিবার ৩রা মে, ২০২৬

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উত্তেজনা বাড়ছে কোরীয় উপদ্বীপে

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স

সোমবার (১০ মার্চ) উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইয়েলো সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে ‘বিপজ্জনক উসকানিমূলক কাজ’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে

এদিকে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘ফ্রিডম শিল্ড’ নামের সামরিক মহড়া ২০ মার্চ পর্যন্ত চলবে। তবে গত সপ্তাহে একটি ভুল বোমা হামলার ঘটনায় ২৯ জন আহত হওয়ায় সাময়িকভাবে মহড়ার কিছু অংশ স্থগিত করা হয়েছে।

উত্তর কোরিয়া এই যৌথ সামরিক মহড়া বন্ধের দাবি জানিয়েছে, কারণ তারা এটিকে আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখে। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় তাদের প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে

Translate