রবিবার ৩রা মে, ২০২৬

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) ক্ষমতাসীন লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হন কার্নি। পরে দলটির প্রেসিডেন্ট সচিত মেহরা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

মার্ক কার্নি চার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করে লিবারেল পার্টির প্রধান নির্বাচিত হন। দলের ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি। ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে কার্নি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ডকে (১১,১৩৪ ভোট) পরাজিত করেন।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। এরপর তার উত্তরাধিকার নির্ধারণে ৯ মার্চ ভোট অনুষ্ঠিত হয়

আগামী কয়েক দিনের মধ্যে ট্রুডো কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এরপর কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কার্নি। কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসেবে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

প্রত্যাশা করা হচ্ছে, এপ্রিলের শেষ দিকে কানাডার সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন কার্নি

কে এই মার্ক কার্নি?

মার্ক কার্নি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি ব্যাংক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। অর্থনীতি ও নীতিনির্ধারণে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় তার প্রধানমন্ত্রী হওয়া কানাডার রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি ঘটনা।

Translate