ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ‘বোমা হামলার হুমকি’ এবং বিমানবন্দরের অভ্যন্তরে বোমা রাখার ভুয়া বার্তার ঘটনায় বিমানবন্দর থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাতে এ দুটি জিডি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরে কর্মরত এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এ দুটি জিডি করেন।