কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে শ্রমিকরা অর্থ আত্মসাতের অভিযোগ এনে ধর্মঘট ডেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন। রবিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বন্দরের গেটে তারা মানববন্ধন করছেন। তবে মিয়ানমারে পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, “শ্রমিকদের একটি অংশ পণ্য খালাস বন্ধ রেখেছে। তবে মিয়ানমারে পণ্য রফতানি অব্যাহত আছে। ধর্মঘটের কারণ সম্পর্কে আমরা তদন্ত করছি।”