শনিবার দুপুরে মিয়ানমারের শান ও কারেনি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘরবাড়ি হারানো দুই বাস্তুচ্যুত মানুষের বিয়ের ওই আয়োজনে চালানো বোমা হামলায় অন্তত ১৭ জনের মরদেহ দেখার দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী, যদিও গ্রামবাসীদের পাঠানো ছবিতে নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ দেখা গেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের জেরে বিরোধী গোষ্ঠীগুলো সক্রিয় থাকা ওই অঞ্চলে এই হামলার ঘটনা ঘটল।