ফর্টিস এফসির সঙ্গে সম্পর্কের ইতি টেনে শনিবার জাপানের উদ্দেশে দেশ ছাড়ছেন ফুটবলার শুকি ইতোফুসা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়বার্তায় ক্লাবের মালিক, সতীর্থ, কর্মকর্তা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফর্টিসের অভিজ্ঞতা ও শিক্ষাকে স্মরণীয় বলে উল্লেখ করেছেন তিনি। তবে ক্লাব ছাড়ার কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদায়বার্তায় বিস্তারিত কিছু জানাননি এই ফুটবলার।