গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান এবং শিক্ষার্থীরা যেন অযথা বসে থেকে মাদক বা মোবাইলে আসক্ত না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার সমালোচনা করে কারিগরি শিক্ষা দৃঢ় করার লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে নতুন বই চালুর কথা তুলে ধরেন।

Translate