গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, রাজেন্দ্রপুরে বিক্ষোভে বন্ধ কয়েকটি কারখানা

সর্বনিম্ন ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় তিন দিনের ছুটি শেষে কাজে ফিরেছেন শ্রমিকেরা, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা এখনো খোলেনি। অন্যদিকে, রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় নোমান টেরি টাওয়াল মিলস খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও পার্শ্ববর্তী কারখানার ফটকে ধাক্কাধাক্কির ঘটনায় লায়লা স্টাইলস ও ইপিলিয়নসহ আশপাশের কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৭ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Translate