ঢাকার সাভার ও আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা; শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। আশুলিয়ার বলিভদ্র ও নরসিংহপুরে দুটি এবং সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।