ভরিতে ২ হাজার ৪৯৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা নির্ধারণ করেছে বাজুস, যা দেশের বাজারে এই মানের স্বর্ণে ২ লাখ টাকার মাইলফলক ছাড়াল। শনিবার থেকে কার্যকর নতুন মূল্যতালিকায় প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।