মাতিয়া বানু শুকুর চিকিৎসার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’ প্রদর্শনীর আয়োজন

ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসার সহায়তায় আগামী ২৮ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটি বিশেষভাবে প্রদর্শিত হবে। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমার প্রদর্শনীর বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ তার চিকিৎসায় ব্যয় করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই নির্মাতার পাশে দাঁড়াতে বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Translate