সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী

নাট্যাঙ্গনে দীর্ঘ ২৫ বছরের সফল পদচারণা ও অসংখ্য জনপ্রিয় নাটক-সিনেমা নির্মাণের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ আয়োজিত সিজেএফবি অ্যাওয়ার্ডের ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। নিজের দীর্ঘ কর্মজীবনের এ স্বীকৃতিতে গর্ব প্রকাশ করেছেন এই নির্মাতা।

Translate