মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এতে শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করলেও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলমান রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, বর্তমানে ২২টি কারখানায় সাধারণ ছুটি ও শ্রম আইনের ১৩(১) ধারায় আরও ২১টি কারখানা বন্ধ থাকলেও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।