সম্পূর্ণ বিনা খরচে আজ প্রথম ধাপে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

সরকারি উদ্যোগে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় সম্পূর্ণ বিনা খরচে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন; বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের বিদায় শুভেচ্ছা জানাবেন। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সম্পূর্ণ দালালমুক্ত ও স্বচ্ছ ই-লটারির মাধ্যমে নির্বাচিত এ কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১,৭০০ রিঙ্গিত মূল বেতনের পাশাপাশি বিনামূল্যে আবাসন ও চিকিৎসা সুবিধা পাবেন এবং তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় নিয়োগকর্তা বহন করছে। পর্যায়ক্রমে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠানে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী পাঠানো হবে বলেও জানিয়েছে বোয়েসেল।

Translate