‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে উদযাপিত হবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। বুধবার বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরাতন বাণিজ্য মেলার মাঠে মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এ আয়োজনে র্যালি, সেমিনার ও প্রদর্শনীর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান খাতটিতে বিশেষ অবদানের জন্য আট ক্যাটাগরিতে ২৩টি প্রাণিসম্পদ পদক প্রদান করবেন।