ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘রামায়ণ’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

কাহিনি বিকৃতি ও হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ‘রামায়ণ’ ছবির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। রাবণকে মহিমান্বিত করা এবং রাম, সীতা ও লক্ষ্মণের চরিত্র ভুলভাবে উপস্থাপনসহ বিভিন্ন দৃশ্যে আপত্তি তুলে এফআইআর ও তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। এমন বিতর্কের মাঝেও বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১৭০০ কোটি রুপি ছাড়িয়েছে।

Translate