নিজের গানগুলো প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ‘জেমস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে এবং সব প্রস্তুতি শেষে নতুন বছরের শুরুতে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন। দেশের মানুষের ভালোবাসার দায়বদ্ধতা ও নিজের আবেগ থেকে সৃষ্টি করা গানগুলো সঠিকভাবে ধরে রাখার তাগিদ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেমস।