মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত সাভার ও আশুলিয়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন; পরবর্তীতে বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশের তথ্যমতে, উদ্ভূত পরিস্থিতিতে ওই শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ রাখা হয়েছে, তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পাঁচটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

Translate