বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক মাসে অমিতাভের বাড়িসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দিয়ে তিনটি ই-মেইল পাঠানো হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘বেঁচে গেলাম’ লিখে রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেতা। ঘটনাগুলো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।