ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যের জেরে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। পরীমনির কটাক্ষের জবাবে অপু বিশ্বাস বলেন, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে কেউ কেউ আলোচনায় আসতে চান বলেও মন্তব্য করেন অপু।