দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার বিশেষ পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। রোববার (১৫ নভেম্বর) নিউইয়র্কে প্রবাসী বরিশালবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, ভোলার গ্যাস, কুয়াকাটার পর্যটন এবং পায়রা বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। এ কাজে প্রবাসীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।