বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চীনা প্রতিষ্ঠান সিআরসিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বন্দরের দুটি কনটেইনার জেটিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন; পরবর্তীতে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত শেষে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করার কথা রয়েছে।