পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমণি: জামিন শুনানির অপেক্ষা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন বাতিল হয়ে গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ ও জামিন আবেদন করতে এসেছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে তিনি জামিন শুনানির জন্য অপেক্ষা করছেন; এর আগে বুধবার অসুস্থতার কারণে পরীমণি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে পরোয়ানা জারি করেছিলেন।

Translate