গাজীপুরে কাশিমপুর থানা ঘেরাও ও সংঘর্ষ: টিয়ারশেলে ছত্রভঙ্গ

গাজীপুর মহানগরের কাশিমপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ডিবিএল গ্রুপের পোশাকশ্রমিক ও দুষ্কৃতকারীরা মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কাশিমপুর থানা ঘেরাও করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা পিছু হটে থানায় আশ্রয় নিলে আন্দোলনকারীরা থানা এলাকা অবরুদ্ধ করার চেষ্টা চালায়; পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Translate