ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল শুরু, ৩০ ফ্লাইট বাতিল

ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে প্রবল শক্তি নিয়ে ভারতের দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’; মঙ্গলবার রাত ১টার দিকে এর স্থলভাগে প্রবেশের (ল্যান্ডফল) প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং চেন্নাইয়ের স্কুল বন্ধ ঘোষণার পাশাপাশি চেন্নাই ও বিজয়ওয়াড়া বিমানবন্দরে মোট ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Translate