গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন পেসার মারুফা আক্তার

গোড়ালির ইনজুরি না সারায় আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশ নারী দলের অন্যতম প্রধান পেসার মারুফা আক্তার। আগামী ৪ ডিসেম্বর ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ নারী দলের ঢাকা ছাড়ার কথা থাকলেও, বিসিবি মারুফাকে নিয়ে ঝুঁকি না নিয়ে চার সপ্তাহের পূর্ণ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির নারী বিভাগের সূত্রমতে, এর আগে অস্ট্রেলিয়া সফরের সময় ইনজেকশন নিয়েও আশানুরূপ ফল না মেলায় তাকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাইরে রেখে পুরোপুরি সুস্থ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

Translate