শ্রমিক আন্দোলনের নামে সীমান্ত পারের ইশারায় অস্থিরতা সৃষ্টি করলে কঠোর দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের আড়ালে সীমান্ত পারের ইশারায় ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে কোনো সাধারণ শ্রমিক ভাইবোন জড়িত ছিলেন না, বরং এটি পতিত শক্তির দোসরদের চক্রান্ত; তাই আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনদুর্ভোগ এড়াতে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

Translate