নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ফক্সবরোর জিলট স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৩ মিনিটে দানিয়েল গাজদাগের গোলে নিউ ইংল্যান্ড এগিয়ে গেলেও, ম্যাচের ৬৯ মিনিটে হেরমান বেরতেরামেকে দিয়ে সমতাসূচক গোল করান মেসি এবং ৮৩ মিনিটে তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বলে নিজেই জয়সূচক গোলটি করেন। এই জয়ে চলতি মৌসুমে লিগে নিজের ২৬তম গোল ও ১৬তম অ্যাসিস্ট পূর্ণ করে মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে আসলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।