চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় রোববার (১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ টন সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রায় ৪ লাখ টাকার এই সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত সন্দেহজনক কার্গো বোটটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।