রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আগামী ৩ ও ৪ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে দেশের প্রথম দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। আগামী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা চত্বর ও বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন। বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, ‘ছাদের প্রতিটি ইঞ্চি করুন ব্যবহার, সৌর বিদ্যুতে আয় বাড়ান বারবার’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী থেকে সর্বসাধারণের জন্য নবায়নযোগ্য শক্তির আধুনিক প্রযুক্তি, নীতি প্রণোদনা এবং গ্রিন ও ক্লাইমেট ফাইন্যান্সিংসহ বিভিন্ন সুবিধা সহজলভ্য করা হবে।