টাঙ্গাইলের বাবুপুর গ্রামে জমি কিনে খেলার মাঠ গড়ে দিচ্ছে সরকার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে নিজস্ব অর্থায়নে ৬০০ শতাংশ জমি কিনে গ্রামের শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ তৈরির ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগের পাশে দাঁড়িয়েছে সরকার। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ওই মাঠের পরিধি বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে সংলগ্ন অতিরিক্ত জমি কিনে গ্রামবাসীকে উপহার দেওয়া হবে। প্রায় সাড় সাড়ে তিন হাজার মানুষের এই গ্রামে সরকারের এই অনন্য পৃষ্ঠপোষকতা দেশজুড়ে জনসম্পৃক্ততার মাধ্যমে খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Translate