বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও চিকিৎসক শ্রীরাম নেনের দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ হয়েছে। সম্প্রতি নিজের প্রথম বই ‘২১ ডেজ টু গুড হেলথ’ প্রকাশ উপলক্ষে এক সাক্ষাৎকারে দীর্ঘ তিন দশকের সফল সম্পর্কের পেছনের রহস্য উন্মোচন করেছেন শ্রীরাম নেনে। তিনি জানান, তাদের চিন্তাভাবনা, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন অনেকটাই মিল থাকায় বোঝাপড়া সহজ হয়েছে। এছাড়া দাম্পত্যে পুরুষের একচ্ছত্র কর্তৃত্বের ধারণা ভেঙে দু’জনে মিলে সমান অংশীদার হিসেবে সংসার সামলানো, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং একে অপরের কর্মক্ষেত্রকে স্বাধীনতা দেওয়াই তাদের দীর্ঘস্থায়ী সুখের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন তিনি।