মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা ও ব্যয়বহুল বিদেশি যুদ্ধ নিয়ে সমালোচনার মুখে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজের টাউন হলে এক ভোটারের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংঘাতকে কোনো দীর্ঘমেয়াদি বা ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে দেবেন না। বিগত সাত মাস ধরে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে ভ্যান্স বলেন, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপে ট্রাম্পের নীতি কঠোর হলেও প্রশাসন আমেরিকার নির্ধারিত লক্ষ্য অর্জন করেই অন্য অগ্রাধিকারের দিকে মনোযোগ দেবে।