ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটি মেরামতের পর জাপানের টোকিও থেকে ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার রাতে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকৌশলী ও জাপানি টেকনিশিয়ানরা ত্রুটি সারিয়ে তোলেন। বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টোকিও ত্যাগ করে, যা ৩০ অক্টোবর রাত ৩টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

Translate