গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশ

আজারবাইজানের বাকুতে আফ্রিকার দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সেমিফাইনালের ১৪ মিনিটে রাতুলের করা চমৎকার একমাত্র গোলটিই ম্যাচের জয় নিশ্চিত করে। এই জয়ে শিরোপা অর্জনের একেবারে কাছে পৌঁছে গেছে বাংলাদেশের উদীয়মান কিশোর ফুটবলাররা।

Translate